
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে ‘দশম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (রিমস) যৌথভাবে এই মেলার আয়োজন করছে। আগামী মঙ্গলবার শুরু হয়ে এ মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় ২২টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। একই সঙ্গে ‘১২তম অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০২৫’, ‘ফুড ইনগ্রেডিয়েন্ট এক্সপো ২০২৫’ এবং ‘বেকটেক এক্সপো ২০২৫’ নামেও আরও তিনটি মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলায় বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১২৫টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। এতে রপ্তানি আয়ের ৮০ শতাংশই কৃষকের কাছে পৌঁছায়, কারণ ২৫ শতাংশ বিদেশি ইনগ্রেডিয়েন্ট বাদ দিলে পুরো কাঁচামালই কৃষকের উৎপাদিত পণ্য। বাপার লক্ষ্য কৃষকদের সঙ্গে একযোগে কাজ করে এ খাতের উন্নয়ন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক আহসান খান চৌধুরী বলেন, এ মেলার মাধ্যমে দেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতের সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে। বিশ্বের উন্নত কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত প্রযুক্তি এ মেলার মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। এতে দেশি উদ্যোক্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে জানতে পারবেন এবং তাঁদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে।
বাপার সভাপতি মো. আবুল হাশেম বলেন, বর্তমানে বাপার সদস্যসংখ্যা ৪৭৯। এ সদস্যরা বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য ১৪৫টির বেশি দেশে রপ্তানি করছে। দেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ২২ শতাংশ, যেখানে প্রক্রিয়াজাত খাদ্য খাতের অবদান ২ শতাংশ। ২০২৭ সালের মধ্যে রপ্তানি আয় ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে বাপা কাজ করছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে