তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেনের মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে আগামী ১৬ জুন পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ গত সপ্তাহে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ২০ অক্টোবর চার মাসের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বিজিএমইএর নির্বাচনপ্রক্রিয়া শুরুর জন্য তফসিল ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে প্রশাসক তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে দুই শর্তে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শর্ত দুটি হলো
বিজিএমইএর সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করতে হবে।
মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
বিজিএমইএর নির্বাচন ঘিরে সংগঠনটির দুই জোট—সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ফোরামের নেতারা বিজিএমইএর সভাপতিসহ পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি তোলেন। ৭ আগস্ট তাঁরা পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে স্মারকলিপি দেন, যা নিয়ে সম্মিলিত পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে হট্টগোল হয়।
এরপর, গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ১৯ আগস্ট বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেয় ফোরাম। প্রায় আড়াই মাসের টানাপোড়েন শেষে ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে