বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। আগামী অক্টোবরে সে দেশের বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা। আজ বুধবার সচিবালয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই আগ্রহের কথা জানান তিনি।
ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘ সময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এক ধাপ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সমজাতীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়েও তাদের ব্যবসার আগ্রহ আছে, সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান তিনি।
এ সাক্ষাতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রপ্তানিপণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, এ জন্য রপ্তানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ানভুক্ত দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে। ভবিষ্যতে বিশ্বের কূটনীতি হতে যাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে।
এ সময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪১ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে