ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
‘ট্রেনিং ওয়ার্কশপ অন ব্যাক অ্যাক্রিডিটেশন ফর একাডেমিক প্রোগ্রাম’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এই আয়োজনে অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম।
আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষকেরা তাঁদের এডুকেশনাল ও প্রফেশনাল দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবেন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (ব্যাক) স্ট্যান্ডার্ডগুলো জানতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (ব্যাক) ওবিইর আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইএসইউ কাজ করে যাচ্ছে।
উপাচার্য আরও বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে