
ঈদ উপলক্ষে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য দারুণ সব অফার নিয়ে এবারের কালেকশন নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। গত শনিবার (৮ মার্চ) রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্টে নতুন আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই আউটলেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। টুয়েলভ এবারের ঈদে নিজেদের সম্ভারে এনেছে এথনিক এবং ওয়েস্টার্ন পোশাকের আধুনিক, ট্রেন্ডি ও ফ্যাশনেবল ডিজাইন। এতে বাচ্চাদের জন্যও রয়েছে বিশেষ কালেকশন। ক্রেতাদের সুবিধা ও ক্রয়ক্ষমতাকে গুরুত্ব দিয়ে পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে।
এ সময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মো. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আউটলেটের শুভকামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনের প্রথম দিন থেকে চাঁদরাত পর্যন্ত ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কর্তৃপক্ষ। ৫ হাজার টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন ৫০০ টাকার গিফট ভাউচার। অর্থাৎ গিফট ভাউচারের ৫০০ টাকা দিয়ে ক্রেতারা অতিরিক্ত কেনাকাটা করতে পারবেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে