ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পণ্য বিক্রি বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পণ্য বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। আর নিট মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লোকসান ও উৎপাদন ব্যয়ের হার কমে আসা এবং সুদজনিত আয় বৃদ্ধির প্রভাবে মুনাফা বেড়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ওয়ালটনের ৭ হাজার ৫১২ কোটি ১২ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৬ হাজার ৬৩৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ পণ্য বিক্রি বেড়েছে ৮৭৪ কোটি ৬৯ লাখ টাকার বা ১৩ শতাংশ। তবে বিক্রির তুলনায় ওয়ালটনের নিট মুনাফা বেশি বেড়েছে। এ সময়ে নিট মুনাফা বেড়েছে ৫৭৩ কোটি ৮৫ লাখ টাকা বা ৭৩ শতাংশ।
আলোচিত বছরে বিক্রয় মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৭৮২ কোটি ৬৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২৫ টাকা ৮৪ পয়সা। বিক্রি ১৩ শতাংশ বাড়লেও কোম্পানির মুনাফায় বড় উল্লম্ফনের পেছনে বড় কারণ বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান কমে আসা। এ ছাড়া সুদজনিত আয় বৃদ্ধি ও অপারেটিং প্রফিট মার্জিন ২৩ দশমিক ৪৬ শতাংশ থেকে ২৫ দশমিক শূন্য ২ শতাংশ বৃদ্ধিতে নিট মুনাফা বেড়েছে।
ওয়ালটনের আগের অর্থবছরে ডলারের দাম বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান হয়েছিল ৪৬৯ কোটি ২৮ লাখ টাকা, যার পরিমাণ কমে ২০২৩-২৪ অর্থবছরে নেমে এসেছে ১৫৭ কোটি ৪৫ লাখ টাকায়। এ ক্ষেত্রে লোকসান কমেছে ৩১১ কোটি ৮৩ লাখ টাকা বা ৬৬ শতাংশ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে