এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যভুক্ত ৯টি দেশের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব দেশের লেনদেন শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করতে বলা হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন মেকানিজম আকু হলো, বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। এশিয়ার এই ৯টি দেশের মধ্যে আমদানি–রপ্তানির বিপরীতে দুই মাস পরপর লেনদেনের নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশ হলেও বাংলাদেশের কয়েকটি ব্যাংক ভারতের সঙ্গে সরাসরি লেনদেনও করছে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ওপর অনেক সময় চাপ বাড়ে। এই চাপ কমাতে সব লেনদেন আকুর মাধ্যমে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের করার নির্দেশ দেওয়া হয়েছে।
আকুর সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দুই মাস পরপর আমদানি–রপ্তানির লেনদেনের অর্থ পরিশোধ করতে হয়। এসব দেশের মধ্যে ভারত আমদানির বিনিময়ে যত অর্থ পরিশোধ করে, দেশটি অন্য দেশে পণ্য রপ্তানি থেকে তার চেয়ে বেশি ডলার আয় করে। ফলে ভারত ছাড়া অবশিষ্ট দেশগুলোকে আয়ের তুলনায় অতিরিক্ত ডলার খরচ করতে হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে