
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকগুলো থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে পাচারে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের বিরুদ্ধে সমন্বিত আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার। আজ শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হোটেল সোনারগাঁয়ে সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় গভর্নর জানান, অর্থ পাচারের বিষয়ে প্রয়োজনে বিদেশের আদালতে মামলা মোকাবিলার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে।
গভর্নর বলেন, অর্থ পাচারে জড়িতদের বিষয়ে বিক্ষিপ্তভাবে মামলা দায়ের না করে তাঁদের পরিবার ধরে ধরে সমন্বিত উপায়ে ব্যবস্থা নেওয়া হবে।
দিন-দুপুরে এমন চুরি পৃথিবীতে আর কোথাও হয়নি, এমনটা উল্লেখ করে তিনি অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের কোথায় বাড়ি আছে, সম্পদ আছে, সেসব বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।
বাংলাদেশ ব্যাংক থেকে সাইবার অপরাধের মাধ্যমে চুরি হয়ে যাওয়া অর্থের ৮০ ভাগ ফেরত এসেছে এমনটা জানিয়ে তিনি বলেন, বাকি ২০ ভাগ ফেরত আনতে মামলা চলছে।
গভর্নর দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গত পাঁচ মাসে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় এবং দুর্নীতি কিছুটা কমে যাওয়ায় টাকা পাচার প্রায় বন্ধ হয়ে গেছে।
সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪২ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে