টানা পতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বড় ধরনের উত্থান হয়েছে। ঈদের পর ১০ কর্মদিবসের মধ্যে কেবল দ্বিতীয়বারের মতো উত্থান হলো। বাজারসংশ্লিষ্টদের অনেকেই মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের বিষয়টি এই উত্থানের পেছনে সহায়ক ভূমিকা রেখেছে।
৩৪৬ পয়েন্ট সূচক হারানোর পর গতকাল যোগ হয়েছে ৯৭ পয়েন্ট। এমন উত্থানে খুশি হতে পারতেন বিনিয়োগকারীরা। তবে গত তিন মাসে পুঁজিবাজারে যে দরপতন হয়েছে, তাতে এই উত্থান প্রত্যাশিত এবং এ রকম একটি উত্থানেই বিনিয়োগকারীদের লোকসান পোষানো যাবে না।
গতকাল রোববারের আগে ঈদের পর লেনদেন হওয়া ৯ কর্মদিবসের মধ্যে ৮ দিনই দরপতন হয়। এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শুরু হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে লেনদেনের শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী হয়।
লেনদেনের একপর্যায়ে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বেড়ে যায়। লেনদেনের শেষ দিকে এ প্রতিষ্ঠানগুলোর অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদর সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। আর ৭৭টি প্রতিষ্ঠানের দর ৫ শতাংশের বেশি বেড়েছে।
দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪৪টির অপরিবর্তিত ছিল। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ টাকা, যা কার্যদিবসে ছিল ৫১১ কোটি ৪৩ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে