বন্ধ কারখানা চালুর মাধ্যমে ঢাকা ইপিজেডে একটি নিট কম্পোজিট টেক্সটাইল শিল্প স্থাপন করতে চায় মেসার্স ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেড। সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যা দেশি টাকায় প্রায় ৩৭০ কোটি টাকা। ইপিজেডের বন্ধ হয়ে যাওয়া ওই কারখানাটি নিলাম প্রক্রিয়ায় বিক্রি করা হয়।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ট্রেন্ডি টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস মুনতাসির খান ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা ইপিজেডে প্রতিষ্ঠানটি বছরে দেড় কোটি পিস টি-শার্ট, ট্যাঙ্ক-টপ, পোলো শার্ট, সোয়েট শার্ট, কটন ও সিভিসি ফ্লিস জ্যাকেট ও ট্রাউজারস, হুডি জ্যাকেট, ফ্যান্সি লেডিস ও চিলড্রেন ওয়্যার এবং স্পোর্টস ওয়্যার উৎপাদন করবে। এ কারখানায় ২ হাজার ৯৯৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে