
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী নির্বাচনে বিজয়ী হলে এই শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। তাদের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রোববার (৯ মার্চ) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম। তিনি বলেন, ‘আমাদের পরিষদের ব্যবসায়ীরা নিজেদের ক্ষেত্রে স্বনামধন্য। আমরা কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি করি না; বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করি। নির্বাচিত হলে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় তৈরি করব।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করলে আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। এতে আরও ৩৯ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।
মাহফিলে বক্তব্য দেন পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুতুবুদ্দীনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সম্মিলিত পরিষদের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে