
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে নজরুল ইসলামের সম্পদ রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে। ক্রোকের আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যের পাঁচটি বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আইল অব ম্যান ও জার্সিতে একটি করে বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে উল্লেখ করেন, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিদেশে থাকা এই সম্পদ নাসা গ্রুপের চেয়ারম্যান তাঁর প্রতিনিধি দ্বারা যেকোনো সময় বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এ কারণে তাঁর এই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী বিদেশে স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে ৬ মার্চ নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে