বিদেশি কোম্পানির লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসন নিয়ে কর্মশালা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। আজ মঙ্গলবার ‘বিদেশি কোম্পানির লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসন, শেয়ার হস্তান্তর ও বিক্রয়লব্ধ মূল্য প্রত্যাবাসন, ব্যবসা গোটানোর ক্ষেত্রে অবশিষ্ট অর্থ প্রত্যাবাসন এবং সিআইবি তথ্য সংশোধন’ শীর্ষক এই কর্মশালা বিডায় অনুষ্ঠিত হয়েছে।
বিডার নির্বাহী সদস্য ও সচিব ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে করেন কর্মশালায় বক্তব্য দেন বিডার মহাপরিচালক আরিফুল হক।
সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইআইডি) আবু ছালেহ মুহম্মদ সাহাব উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. আজাদ উদ্দীন। তারা আলোচ্য বিষয়ের ওপর বিস্তারিত দিক নির্দেশনা দেন।
কর্মশালায় বিডার ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং করপোরেট সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জাতীয় রাজস্ব বোর্ড, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ইয়াং ওয়ান কোম্পানি লিমিটেড, আহমেদ মাশরেক অ্যান্ড কোম্পানি এবং বাংলাদেশ কেপিএমজি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে