কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শুক্রবার (২৫ এপ্রিল) বান্দরবানে ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সভার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এবং নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মোমতাজ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
এ এফ এম মতিউর রহমান তাঁর বক্তব্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রচলিত নিয়মনীতির প্রতি আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। তিনি চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী তাঁর বক্তব্যে কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মূল উদ্দেশ্য বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে কর্মসংস্থান ব্যাংককে একটি উন্নত, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকে পরিণত করার জন্য তিনি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে কর্মসংস্থান ব্যাংককে সেরা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি তাগিদ দেন। এ সময় তিনি নতুন নতুন ঋণ প্রদানের মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে