
কর্মক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শন ও ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দুই হাজার কর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এটি ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় একক পদোন্নতি।
সহকর্মীদের এই সাফল্য উদ্যাপন করতে গত মঙ্গলবার ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ব্যাংকে প্রতিভা ও নেতৃত্ব বিকাশে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ব্যাংকটির সব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেয়েছেন তিন শতাধিক কর্মী।
আয়োজনে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় প্রতিষ্ঠানের মানবসম্পদকে গুরুত্ব দেয়। ব্যাংকের প্রবৃদ্ধির সঙ্গে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারেও বিকাশ ঘটছে। সামনের দিনগুলোতেও আমরা আমাদের সহকর্মীদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখব। আমরা তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্যারিয়ার অগ্রগতি ও যোগ্যতাভিত্তিক স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে হাই-পারফরম্যান্স কালচার তৈরি করে যাচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকটির সার্বিক সাফল্য ও কর্মীদের ক্যারিয়ার বিকাশে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে