জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চলমান জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
আজ রোববার রাতে ধর্মঘট স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাজ্জাদুল করিম কাবুল। পেট্রল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়কও তিনি।
রাতে এক বিবৃতিতে সাজ্জাদুল করিম বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সঙ্গে আজ রাত ৮টায় ট্যাংক লরি মালিক সমিতি এবং ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সঙ্গে সফল আলোচনা পর এবং আগামী ৫ সেপ্টেম্বর সভার মাধ্যমে কমিশন বৃদ্ধির অমীমাংসিত বিষয়টি শেষ হবে বলে প্রমাণিত হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে