Ajker Patrika

বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে ৩ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­
বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে ৩ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আরও ৩ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বাংলাদেশকে ‘এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিওন প্রজেক্ট’ প্রকল্পের আওতায় অতিরিক্ত ৩০ মিলিয়ন ডলার বা ৩ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

বিশ্বব্যাংকের স্কেল-আপ ফ্যাসিলিটি (এসইউএফ) তহবিল থেকে ৩৭৬ মিলিয়ন ইউরো সমতুল্য ৪৫০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৬৪২ দশমিক ৪৮ কোটি টাকা) ঋণসহায়তা প্রদানের লক্ষ্যে প্রকল্পটির মূল ঋণচুক্তি ২০১৮ সালের ১০ এপ্রিল স্বাক্ষরিত হয়। এরপর কোভিডের সময় কোভিড-সংশ্লিষ্ট প্রকল্পে রিপ্রসেসিংয়ের লক্ষ্যে প্রকল্পের মূল অর্থায়ন ৪৫০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহার করা হয়।

বর্তমানে প্রকল্পটির সফল সমাপ্তির লক্ষ্যে ২২ দশমিক ৯০ মিলিয়ন এসডিআর বা সমপরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত প্রয়োজন হওয়ায় বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণ সহায়তা গ্রহণ করা হবে।

আলোচ্য প্রকল্পে বিশ্বব্যাংকের ২২ দশমিক ৯০ মিলিয়ন এসডিআর বা সমপরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ৩০ বছরে পরিশোধ করতে হবে। এই ঋণের সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া, অনুত্তোলিত ফান্ডের ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ থাকলেও আগের বছরের মতো বিশ্বব্যাংক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই অর্থবছরে কোনো কমিটমেন্ট ফি প্রদান করতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত