গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী আছে। এর মধ্যে দেশেও সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে দাম সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা দাম বাড়িয়েছে, যা আজ শুক্রবার কার্যকর হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়ানোর বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেছেন, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে দেশে সোনার দাম নির্ধারিত হলেও তাতে বিশ্ববাজারও কিছু ভূমিকা রাখে। বিশ্ববাজারের প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে।
এখন ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনা দাম হবে ৮ হাজার ৮২০ টাকা। অর্থাৎ এক ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা খরচ করতে হবে। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। এখন ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।
সর্বশেষ ১৫ অক্টোবর সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ১ লাখ ৫৪৩ টাকা। সে হিসাবে ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।
আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ৯৫ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ৮৪ হাজার ২১৪ টাকা, যা আগে ছিল ৮২ হাজার ২৩১ টাকা।
আর সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ৭০ হাজার ১৫৯ টাকা, যা গতকাল পর্যন্ত ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হয়।
দাম বাড়ার বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জানান, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে দেশে সোনার দাম নির্ধারিত হলেও তাতে বিশ্ববাজারও কিছু ভূমিকা রাখে। বিশ্ববাজারের প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে।
গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিশ্ববাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে। এর ফলে দাম বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী আছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পৌনে ১০টা নাগাদ স্পট মার্কেটে এক আউন্স সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮৬ ডলারে ৭৬ সেন্টে দাঁড়িয়েছে।
আর যুক্তরাষ্ট্রের আগাম বাজার অর্থাৎ কমেক্সে ভবিষ্যতে বিক্রিযোগ্য সোনার দাম ১ হাজার ৯৯৬ ডলার ৮০ সেন্টে স্থির আছে। অর্থাৎ দাম বাড়েনি।
এর আগে গত সপ্তাহে সোনার দাম আউন্সপ্রতি দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। জুলাইয়ের শেষ সপ্তাহের পর যা সর্বোচ্চ বৃদ্ধি।
ক্যাপিটালের অর্থবাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, ‘সোনার দামে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাব ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবে, যতক্ষণ ঝুঁকি বাড়তেই থাকবে।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৩ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে