
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে দুই দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-কলকাতা ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
কলকাতা ছাড়াও আন্তর্জাতিক রুট চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাসকাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব শিগগির কোভিডের কারণে স্থগিত গন্তব্য ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ সব গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের টিকিটসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে