
আন্তর্জাতিক পুরস্কার পেল পশ্চিমবঙ্গের সুন্দরবন ভিত্তিক দুধ সমবায় ও পশুপালন উৎপাদক সুন্দরিনী এবং ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)। গত ১৮ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক ডেইরি ফেডারেশনে এই সংস্থা দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। ২০২৪ সালের ডেইরি ইনোভেশন অ্যাওয়ার্ডটিকে এই দুই সংস্থার টেকসই কৃষি পদ্ধতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এই সম্মাননা অর্জনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরিনী সমবায় সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স-এ পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি আমাদের সুন্দরবনের সাহসী নারীদের আরেকটি বিজয়গাথা শেয়ার করতে পেরে আনন্দিত।’
মমতা লিখেছেন, ‘আমাদের দুধ সমবায় সুন্দরিনী (সুন্দরবন কনসোর্টিয়াম মিল্ক ইউনিয়ন ও লাইভস্টক প্রডিউসারস ইউনিয়ন) এবং এনডিডিবি যৌথভাবে আন্তর্জাতিক ডেইরি ফেডারেশনের কাছ থেকে একটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। তৃতীয় আইডিএফ ডেইরি ইনোভেশন অ্যাওয়ার্ডে সম্মানিত পুরস্কারটি শুক্রবার ফ্রান্সের মনোরম শহর প্যারিসে দেওয়া হয়। আমরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ১৫৩টি এন্ট্রির মধ্যে বিজয়ী নির্বাচিত হয়েছি।’
প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের অধীনে থাকা সমবায় সুন্দরিনী, দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪ হাজার ৫০০ কৃষাণীর সমবায়। এই সমবায় প্রতিদিন ২ হাজার লিটার দুধ উৎপাদন করে এবং ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য তৈরি করে।
২০২৩–২৪ অর্থবছরে এই সমবায় প্রায় ৪ কোটি রুপি আয় করেছে।
ভারতের গুজরাট রাজ্য এখন পাঁচটি বৃহৎ দুধ সমবায় রয়েছে। এগুলোর আয় ১০০ কোটি ডলারের বেশি। এসব সমবায়ের নেতৃত্বে রয়েছে জিসিএমএমএফ। তাদের আমুল ব্র্যান্ড ২০২৩–২৪ অর্থবছরে ৫৯ হাজার ৫৪৫ কোটি রুপি আয় (টার্নওভার) করেছে। বানাস ডেইরি, আমুল ডেইরি এবং সাবার ডেইরির মতো অন্য সমবায়গুলোও এই অভিজাত ক্লাবে যোগ দিয়েছে। যদিও গুজরাট শীর্ষ দুধ উৎপাদনকারী রাজ্য নয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৫ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে