ইরানের তেল রপ্তানি বিগত ছয় বছরের মধ্যে যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে প্রতিবছর দেশটির অর্থনীতিতে অন্তত ৩৫ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জ্বালানি বাজারের তথ্যবিষয়ক প্রতিষ্ঠান ভরটেক্সার হিসাবের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইরান প্রতিদিন গড়ে ১৫ লাখ ৬০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে। এই তেলের বেশির ভাগই কিনেছে চীন। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের পর চলতি বছরের প্রথম তিন মাসেই সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান।
এদিকে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ইরান ও ইসরায়েলের প্রতি সংযত আচরণের আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্যুদ্ধ চলছে এখনো। ইসরায়েল ইরানে পাল্টা আক্রমণে দৃঢ়প্রতিজ্ঞ এবং ইরানও সেই হামলার কড়া জবাব দিতে প্রস্তুত।
এই অবস্থায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকাল ৬টায় বেশ খানিকটা বাড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন মাসে সরবরাহের জন্য অপরিশোধিত ব্রেন্ট ফিউচার্সের চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট (মার্কিন মুদ্রা ডলারের সর্বনিম্ন একক। এক ডলার সমান ১০০ সেন্ট) বা দশমিক ৫ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৫৬ ডলারের উঠেছে।
আর মে মাসে সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত অপরিশোধিত জ্বালানি তেল ডব্লিউটিআইয়ের চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৮৪ ডলারে উঠেছে।
ইসরায়েলে ইরানি হামলা কারণে বিশ্ববাজারে গত সোমবার জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল। তবে ইসরায়েলি পাল্টা আক্রমণের হুংকারের পর সেই দাম আবার চড়তে শুরু করেছে। উল্লেখ্য, দেশটি বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর জোট ওপেকেরও সদস্য।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে