
সহকর্মীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্যতম মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’-এর সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। গত ১ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের সব কর্মকর্তা, তাঁদের জীবনসঙ্গী ও সন্তানেরা বিনা মূল্যে বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা নিতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে, ব্যাংকের সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে তাঁদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচিটি করপোরেট অফিসে সরাসরি কাউন্সেলিং থেকে শুরু করে জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন সেশন পর্যন্ত সহজলভ্যতা ও সুবিধা নিশ্চিত করেছে। পাশাপাশি, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ‘মনের বন্ধু’-এর যে-কোনো শাখায় গিয়ে কাউন্সেলিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের পেশাগত উন্নয়নের পাশাপাশি, মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিনা মূল্যে এই সেবা দেয়, একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা ব্র্যাক ব্যাংকের উদ্দেশ্য-যেন সহকর্মীরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমৃদ্ধ হতে পারেন।
সহকর্মীরা ও তাঁদের পরিবারের মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হয়ে, ব্র্যাক ব্যাংক সুস্থ কর্মপরিবেশ তৈরির একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা দক্ষ মানবসম্পদ নিশ্চিত করে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে