
ভোক্তা পর্যায় খোলা সয়াবিন তেলের দাম লিটারের দুই টাকা কমল, অপর দিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারের চার টাকা বাড়ল। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম নতুন এই দাম ঘোষণা করেন।
প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম আগে ছিল ১৪৯ টাকা। দুই টাকা কমিয়ে সেটি ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম আগে ছিল ১৬৩ টাকা, ৪ টাকা বাড়িয়ে সেটি ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার সুপার পাম্প ওয়েল এর দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড থেকে ভোজ্যতেল ভোক্তা পর্যায় ভ্যাট অব্যাহতি ৫ এপ্রিল শেষ হয়। এ কারণে মিল থেকে ভোজ্যতেল সরবরাহের সময় মিলাদের অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল সরবরাহ করছিল। বাজারে সরবরাহ ব্যবস্থার স্বাভাবিক রাখতে মিল মালিকদের সঙ্গে দ্রুত বৈঠক করে এই সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে