১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবকে বলা হয় নো-ফ্রিলস অ্যাকাউন্ট (এনএফএ)। এই ব্যাংকিং সুবিধাভোগীর মধ্যে আছেন কৃষক, পোশাকশ্রমিক, অতি দরিদ্র, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীসহ অনেকে। তিন মাসে এসব হিসাবের সংখ্যা বেড়েছে লাখের কাছাকাছি। তবে আমানতের পরিমাণ কমেছে প্রায় ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকা দিয়ে খোলা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪ হাজার ৭২১ কোটি ৬০ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮২ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ, তিন মাসে আমানত কমেছে ৪৩৮ কোটি ৯৯ লাখ টাকা বা ৯ দশমিক ৩০ শতাংশ।
চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪৪৮টি, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৮৭৮টি। অর্থাৎ, তিন মাসে এসব অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ৯৪ হাজার ৪৩০টি বা শূন্য দশমিক শূন্য ৩৪ শতাংশ।
২০২৪ সালের জুন শেষে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের ২০০ কোটি ও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম থেকে ঋণ নেয়ার পরিমাণ ছিল ৭৭৯ কোটি ২৩ লাখ টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৮১৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ, ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে ৩৬ কোটি টাকা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে