
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘মানি অ্যান্ড ব্যাংকিং ডেটা (এসবিএস) রিপোর্টিং অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের সঠিকভাবে এস বি এস রিপোর্টিং করার গুরুত্ব, প্রক্রিয়া ও সাম্প্রতিক পরিবর্তনগুলো এবং এসেটস, লাইবিলিটিজ, অ্যান্ড ক্লাসিফায়েড লোনের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক প্রবীর কুমার সরকার, অতিরিক্ত পরিচালক মো. নুরুল ইসলাম ও ব্যাংকিং পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মো. তোফাজ্জল হোসেন সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের এস বি এস রিপোর্টিংয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলো সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং সঠিক ও নির্ভুলভাবে রিপোর্টিং করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন হয়। তিনি বক্তব্যে প্রশিক্ষণে আগত অংশগ্রহণকারীদের প্রজ্ঞার সঙ্গে সময়মতো নির্ভুল প্রতিবেদন প্রদান ও এর গুরুত্ব অনুধাবনের ওপর বিশেষভাবে নির্দেশনা দেন।
কর্মশালায় বিভিন্ন শাখা থেকে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে