
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অ্যাপে মাস্টারকার্ড বা ক্রেডিট কার্ড সেভ করে বিল পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই অফার পেতে ‘নগদ’ অ্যাপে গ্রাহকের বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি সেভ করতে হবে।
‘নগদ’ অ্যাপে ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ক্রেডিট কার্ড বিল’ পেমেন্ট অপশনে ক্লিক করে নিমেষেই দেওয়া যাবে ক্রেডিট কার্ডের বিল। এভাবে একজন গ্রাহক দুই সাইকেলে ১ দশমিক ৫ শতাংশ বা সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ‘নগদ’-এ নতুন করে কার্ড সেভ করে এই সুবিধা নেওয়া যাবে। অথবা পুরোনো সেভ করা কার্ডের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন গ্রাহকেরা।
এই ক্যাশব্যাক হবে দুটি সাইকেলে। চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হওয়া প্রথম সাইকেল চলবে ২০ অক্টোবর, ২০২২ পর্যন্ত। এই সময়ে সেভ করে বা নতুন সেভ করা মাস্টার কার্ড ক্রেডিট কার্ড থেকে বিল প্রদান করলে ১ দশমিক ৫ শতাংশ বা সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পরবর্তীতে ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত চলবে দ্বিতীয় সাইকেল। এ সময়ে আবার মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড থেকে বিল প্রদান করলে ১ দশমিক ৫ শতাংশ বা সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
একজন গ্রাহক চাইলে একই সাইকেলে একাধিক ব্যাংকের মাস্টারকার্ড থেকে এই সুবিধা নিতে পারবেন এবং সে ক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন। অফারটি পেতে চাইলে প্রথমে গ্রাহককে ‘নগদ’ অ্যাপ থেকে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। এরপর নির্বাচন করতে হবে-ক্রেডিট কার্ড। পরের ধাপে ‘মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল’ নির্বাচন করতে হবে। এরপর ‘রিমেম্বার মি’ নির্বাচন করে ‘প্রোসিড’ নির্বাচন করতে হবে। বিলের পরিমাণ দিয়ে নেক্সট এবং পিন নম্বর দিয়ে নেক্সট চাপতে হবে। সবশেষে স্ক্রিনের নিচের অংশ চেপে ধরে রাখলে লেনদেন সম্পন্ন হবে।
মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের বিল পে করে এই ক্যাশব্যাক সুবিধা পাওয়া সম্পর্কে নগদের চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সব সময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদের মাধ্যমে মাস্টার কার্ড থেকে ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারলে গ্রাহক অনেক ঝামেলামুক্ত হবেন। আমরা এ ব্যাপারে গ্রাহকদের আরও আগ্রহী করে তুলতে চাই বলে এই ক্যাশব্যাক ক্যাম্পেইন শুরু করেছি।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে