
শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি।
এই চুক্তির আওতায়, দেশের মধ্যে সব ধরনের আর্থিক লেনদেন করতে ডাবর বাংলাদেশ এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে।
প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি সাজিদ রহমান এবং ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফাইন্যান্স কন্ট্রোলার রাকেশ হামিরওয়াসিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের অধিক নিরাপত্তার নিশ্চিত করে সব ধরনের লেনদেন করার সুযোগ করে দেয় প্রাইমপে। এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরটিজিএস, বিইএফটিএন, ইন্ট্রা-ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি থেকে ইলেকট্রনিক ও পেপারভিত্তিক উভয় প্রক্রিয়ায় এবং ডিজিটাল স্বাক্ষরসহ এমএফএস ওয়ালেট থেকে করপোরেট চেক ও পে-অর্ডার আকারে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এমনকি করপোরেট গ্রাহকেরা প্রাইমপে-এর মাধ্যমে শুল্ক, কর ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবে।
প্রাইমপের মাধ্যমে গ্রাহকেরা নিরবচ্ছিন্নভাবে খুব কম সময়ে, কম খরচে ও সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে পারেন। এই ডিজিটাল চ্যানেলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ফিচার ব্যবহার করা হয়েছে এবং যেকোনো সময় যেকোনো জায়গা থেকে সুবিধামতো ওয়েব থেকে এই প্ল্যাটফর্ম ব্যবহারের করতে পারেন গ্রাহকেরা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে