
সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ সিলেটের হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের সভায় পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বিগত বছরের অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সে জন্য আমাদের আরও আন্তরিকতার সঙ্গে সেবার মান অক্ষুণ্ন রাখতে হবে এবং নিজ নিজ এলাকায় ব্যবসার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উন্নতির কথা তুলে বলেন, বিগত বছরে ডলার-সংকট ও বৈশ্বিক অর্থনীতির ধীরগতি সত্ত্বেও ব্যাংকের ঋণ, বিনিয়োগ, মোট সম্পদ, রেমিট্যান্স, বকেয়া ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তহবিল সংগ্রহ ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। এ ছাড়া, সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায় কৌশল নিয়ে তিনি আলোচনা করেন।
ব্যাংকের পরিচালকেরা বক্তব্যে আধুনিক তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির ওপর জোর তাগিদ দেন, যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংকের অবস্থান সুদৃঢ় থাকে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে