
এমএসএমই খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ৩৫ মিলিয়ন ডলারের আর্থিক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং আইএফসি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক মি. অ্যালেন ফরলেমু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর শেষে চুক্তিপত্র বিনিময় করেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং এ এন এম মাহফুজ, এসইভিপি জিয়া আরফিন, আইএফসির উইলফ্রেড ট্যামেগনন (ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা) গতকাল সোমবার ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যালেন ফরলেমু বলেন, ‘আইএফসি বাংলাদেশের আর্থিক খাতের চলমান অংশীদার হিসেবে এমএসএমই খাতের সম্প্রসারণের জন্য অর্থের জোগানে কাজ করছে। এমএসএমই এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংক এশিয়ায় আমাদের বিনিয়োগ বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য চলমান প্রতিশ্রুতির অংশ, এর মাধ্যমে এসএমই খাতের সম্প্রসারণ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে।’
এই অনুষ্ঠানে বক্তব্য দেন সোহেল আর কে হোসেন। তিনি বলেন, ব্যাংক এশিয়া তাঁর শক্তিশালী ব্যালান্স শিট এবং প্রায় ৮ মিলিয়ন গ্রাহকের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সুবিধার মাধ্যমে তার এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে এক অনন্য অবস্থানে রয়েছে। ব্যাংক এশিয়া বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের পথিকৃৎ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে