
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) আজ মঙ্গলবার হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও দুই দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনী আগামীকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলবে।
নেসলে ও স্যাভোরার সহযোগিতায় প্রদর্শনীতে ১৩টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি টিম চমকপ্রদ স্টলে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প প্রচার ও প্রোডাক্ট প্রদর্শন করে। অন্যদিকে লালামুভ, আরিয়ান ফ্যাশন ও পিপল এন টেকের সহযোগিতায় বিইউএফটি বিজনেস ক্লাব ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনালিস্ট ৬টি দল থেকে চ্যাম্পিয়ন হওয়ার মুকুট অর্জন করে ডেনিম রিভাইভ, প্রথম রানার-আপ ক্যান্ট্রোম্যান্ট্রো এবং টিম ভিসকোস দ্বিতীয় রানার-আপ হয়। এই তিনটি দলের যে কোনো একটি রিজওনাল সামিটে অংশ নিয়ে ১ মিলিয়ন ডলার গ্লোবাল প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ও দুই দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
বিইউএফটিতে আয়োজিত হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনালে বিচারক ছিলেন বিইউএফটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক এস এম আখতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. কামরুল হাসান, লালামুভের ব্যবস্থাপনা পরিচালক আন্দি এম রিজকি, উদ্যোক্তা মো. আশরাফুল হকসহ বিইউএফটির শিক্ষক এবং শিল্প বিশেষজ্ঞরা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে