উত্তরা মোটরস লিমিটেড সম্প্রতি বাজারে নিয়ে এসেছে ১ দশমিক ৫ টন (ইসুজু এনএলআর ৫৫ই ও ইসুজু এনএলআর ৫৫ এইচ) ও ৩ টন (ইসুজু এনএমআর ৫৫ এইচ) পেলোডের ৩টি নতুন মডেলের ইসুজু ট্রাক। বাংলাদেশে জাপানিজ কমার্শিয়াল ভেহিকল ব্রান্ড ইসুজুর একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড।
সম্প্রতি উত্তরা মোটরস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (ইসুজু), কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম, পিপিএম (অবঃ), জেনারেল ম্যানেজার (সেলস), মেজর আলিমুর রহমান (অবঃ), জেনারেল ম্যানেজার (সার্ভিস), মো. মতিয়ার রহমান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সার্ভিস), মো. সাজ্জাদুল আলম যৌথভাবে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত উত্তরা সার্ভিসেস লিমিটেডে এ নতুন মডেলের ট্রাকগুলোর উদ্বোধন করেন।
আরামদায়ক ড্রাইভিং এর জন্য নতুন এ ৩টি মডেলের ট্রাকেই রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন প্রশস্ত কেবিন। শক্তিশালী জাপানিজ ইঞ্জিন ছাড়াও তিনটি মডেলের ট্রাকে রয়েছে মজবুত ও দীর্ঘস্থায়ী চেসিস, লিফ স্প্রিং সাসপেনশন, বৃহদাকার এক্সেল, টেকসই টায়ার, উন্নত ও কার্যকর ব্রেকিং সিস্টেম এবং ১০০ লিটার ক্যাপাসিটির বড় ফুয়েল ট্যাংক।
প্রতিষ্ঠানটি ট্রাকগুলোর সম্পর্কে জানিয়েছে, ম্যানুয়াল-ট্রান্সমিশন বিশিষ্ট ইসুজু এনএলআর ৫৫ ই, ইসুজু এনএলআর ৫৫ এইচ এবং ইসুজু এনএমআর ৫৫ এইচ–এর ট্রাকে রয়েছে ২ হাজার ৭৭১ সিসির ৪ সিলিন্ডার বিশিষ্ট ৪-জেবিওয়ান এনএ মডেলের উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন, টেকসই এবং জ্বালানি সাশ্রয়ী ইসুজু ডিজেল ইঞ্জিন যার সর্বোচ্চ আউটপুট ৭৮ পিএস ৩,৬০০ আরপিএম এবং সর্বোচ্চ টর্ক ১৭০ এনএম ২,০০০ আরপিএম।
১.৫ টন পেলোড এবং ৭.০০ আর ১৫-৮ / ১০ পিআর ফ্রন্ট টায়ার ও ৭.৫০ আর ১৫-১২ পিআর সিঙ্গেল রিয়ার টায়ার বিশিষ্ট এনএলআর ৫৫ই এবং এনএলআর ৫৫ এইচ ট্রাকের ডেক এর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট এবং ১৪.২৫ ফুট। ৩ টন পেলোড–এর এনএমআর ৫৫ এইচ ট্রাকের টায়ার সাইজ ৭.০০ আর ১৫-১০ পিআর (ফ্রন্ট ও ডুয়েল রিয়ার) এবং ডেকের দৈর্ঘ্য ১৪.২৫ ফুট।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে