
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের খামখেয়ালিতে ধ্বংসের পথে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের ৯৭ শতাংশ খেলাপির খাতায়। সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ৩০২ কোটি টাকা আদায়ও অনিশ্চিত হয়ে পড়েছে। কোম্পানির অফিস স্পেস কেনা হলেও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এ রকম নানান অসংগতি উঠে এসেছে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে।
নিরীক্ষক জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ফারইস্ট ফাইন্যান্সের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় ৮৯৯ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ৮৭৬ কোটি ৭২ লাখ টাকা বা ৯৭ দশমিক ৪৩ শতাংশই খেলাপি।
এই ঋণের বিপরীতে জামানত নেওয়া জমি ও ভবনের স্বতন্ত্র মূল্যায়ন করা হয়নি। ফারইস্ট ফাইন্যান্সের কর্মীদের দিয়েই মূল্যায়ন ও পর্ষদে অনুমোদন করানো হয়। এ ক্ষেত্রে কোনো ভ্যালুয়েশন ফার্ম বা তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়ন করা হয়নি।
ফারইস্ট ফাইন্যান্স থেকে সহযোগী কোম্পানি ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডসকে ৩০২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। তবে এর নথি ও ঋণের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক। নানান অসংগতির কারণে ঋণ আদায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
২০২০ সালের অক্টোবর থেকে রাজধানীর বনানীতে ৫ হাজার ৪৮৩ বর্গফুটের ফ্লোর স্পেস করপোরেট অফিস হিসেবে ব্যবহার করে আসছে ফারইস্ট ফাইন্যান্স। স্পেস কেনা হলেও এখনো কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা হয়নি। আর্থিক হিসাবে ওই টাকা অগ্রিম প্রদান হিসাবে দেখায় কোম্পানি। ফলে ওই সম্পদের ওপর অবচয় চার্জ করে না ফারইস্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ। এটা আন্তর্জাতিক হিসাব মান আইএএস-১৬ লঙ্ঘন বলে জানিয়েছেন নিরীক্ষক। এর মাধ্যমে কোম্পানি মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে আসছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে