
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে গতকাল বুধবার এইচবিআরআই অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের প্রথম নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত ৭ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজ খাদেম। নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ পারভেজ খাদেম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত সব সদস্যসহ অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচবিআরআই অফিসার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি মো. মুক্তাদির আবেদিন, সাধারণ সম্পাদক মো. জাহিদ শাহসুজা, কোষাধ্যক্ষ মো. ওহাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাকিল, সাংগঠনিক সম্পাদক মনজুর পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আল্লামা ইকবাল, গবেষণা ও উন্নয়ন সম্পাদক মো. ইবনুল ওয়ারাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য জেবেকা আকতার, তাহসিন মাহমুদ এবং সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল আলম, মহাপরিচালক নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের সেবায় তাঁদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। নবনির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দায়িত্ব পালনে প্রতিষ্ঠানের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এইচবিআরআই প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠানের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন হিসেবে এটিই প্রথম নির্বাচন। এই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল শতভাগ। শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে