
দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈদেশিক মুদ্রা তোলা বন্ধ করে দিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করা যাবে।
সূত্র জানায়, ব্র্যাক ব্যাংক সব সময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করছে। এ ছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটা করা যাবে। এর আগে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংকটি দেশের ভেতরে ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ করেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে