
দেশব্যাপী প্রান্তিক কৃষকদের অর্থায়ন সুবিধা দিতে সিনজেনটার সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গত ১৮ আগস্ট ঢাকায় সিনজেনটার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং সিনজেনটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা এবং বিস্তৃত এসএমই ব্যাংকিং নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রান্তিক কৃষকদের ডিজিটাল ক্ষুদ্র ঋণসুবিধা দেবে। এ ছাড়া এই উদ্যোগের অধীনে সিনজেনটার ইনপুট রিটেইলাররা ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং প্রোডাক্টসহ বিভিন্ন আর্থিক সেবা উপভোগ করার সুযোগ পাবেন।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড হলো দেশের একটি শীর্ষস্থানীয় কৃষিপ্রযুক্তি কোম্পানি, যারা উদ্ভাবনী বীজ এবং শস্য সুরক্ষা প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের ফসলের ফলন বৃদ্ধিসহ ফসলের গুণমান উন্নত করতে সহায়তা করে।
এই উদ্যোগের লক্ষ্য হলো দেশে এমন একটি ইকোসিস্টেম গড়ে তোলা, যা উন্নত কৃষিপ্রযুক্তির সঙ্গে আর্থিক সেবার সমন্বয় ঘটিয়ে প্রান্তিক কৃষকদের মতো অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (এমএসএমইএস) সহায়তা দেবে।
এই উদ্যোগের প্রধান অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক প্রাথমিক অবস্থায় যশোর, রংপুর, দিনাজপুর ও কুমিল্লায় প্রোগ্রামটি চালু করবে এবং পরবর্তীতে ব্যাংকের নীতিমালা মেনে সারা দেশে থাকা সিনজেনটার তালিকাভুক্ত কৃষকদের কাছে ব্যাংকিং এবং আর্থিক সেবা নিয়ে পৌঁছে যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনজেনটার হেড অব ফাইন্যান্স কাজী হালিমুর রশীদ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম ও ব্যাংকটির হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়। অনুষ্ঠানে তাঁরা কৃষি খাতে, বিশেষ করে প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই উদ্যোগের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।
এই চুক্তি কৃষকদের জন্য আর্থিক ও প্রযুক্তি সেবা সহজলভ্য করার মাধ্যমে দেশের কৃষি খাতের উন্নয়নে অবদান রাখার বিষয়ে ব্র্যাক ব্যাংক এবং সিনজেনটার প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং সারা দেশে, বিশেষ করে কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির উদাহরণ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে