
শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান এশিউর গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এশিউর গ্রুপের সঙ্গে এই চুক্তি করে প্রাইম ব্যাংক।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকেরা এশিউর গ্রুপ থেকে প্রপার্টি ক্রয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। পেমেন্ট শিডিউল অনুযায়ী ডাউনপেমেন্ট করার সুবিধা, উন্নত মানের ফ্রি কিচেন কেবিনেট এবং ডিইআরএ রিসোর্ট অ্যান্ড স্পাতে দুই দিনের কাপল ট্যুর উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া এশিউর গ্রুপ থেকে রেফার করা গ্রাহকেরা প্রাইম ব্যাংক থেকে আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এশিউর গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার জিনাতুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এশিউর গ্রুপের সিনিয়র ডিজিএম আশীষ কুমার সরকারসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে