ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক পৌঁছে গেছে হবিগঞ্জের পাহাড়ি চা শ্রমিকদের কাছে। দিনমজুর ও নৃগোষ্ঠীর মতো প্রান্তিক ও বঞ্চিত মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছাতে সাহায্য করছে দ্রুত বর্ধনশীল এজেন্ট ব্যাংকিং চ্যানেল।
বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের ফিল্ড অফিসাররা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ের গুরুত্ব এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে স্বাচ্ছন্দ্যময় সেবা সম্পর্কে তথ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মো. আল আমিন, এজেন্ট ব্যাংকিং অফিসার আবুল কালাম আজাদ এবং এজেন্ট ফিল্ড অফিসার তানভীর হোসেন।
অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নগদ জমা ও উত্তোলন, ইএমআই এর মাধ্যমে লোন পরিশোধ, বিদেশ থেকে পাঠানো, টাকা গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে এজেন্ট ব্যাংকিং আউটলেটে। এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো এখন স্থানীয় মানুষদের প্রাত্যহিক ব্যাংকিং সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে