প্রাইম ব্যাংক পিএলসি ইসলামিক পেরোল ব্যাংকিং নামে নতুন সেবা চালু করেছে। শরিয়াভিত্তিক আর্থিক সেবার চাহিদা পূরণে হাসানাহ পেরোল ব্যাংকিং নামে এই সেবা চালু করল ব্যাংকটি।
এই সেবাটি এমনভাবে ব্যবসা প্রতিষ্ঠানের পেরোল পরিচালনা করতে সক্ষম, যা ইসলামি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিষ্ঠানের কর্মীদের নৈতিক ও শরিয়াভিত্তিক ব্যাংকিং অভিজ্ঞতা দেবে।
নতুন এই ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের ইসলামিক অ্যাকাউন্টে সরাসরি বেতন পাঠাতে পারবে। এ ছাড়া এই সেবার মাধ্যমে গ্রাহকেরা শূন্য ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন হবে না, সেভিংস অ্যাকাউন্টে দৈনিক ভিত্তিতে প্রোফিটের সুযোগ, অ্যাকাউন্ট পরিচালনায় কোনো ফি লাগবে না, ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (মাইপ্রাইম), রিয়েল টাইমে বেতন বণ্টন প্রমুখ সুবিধা উপভোগ করতে পারবেন।
সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে এবং বিভিন্ন গ্রাহকের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সম্মান জানাতে এই উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সেবার বিস্তারে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রাইম হাসানাহ পেরোল ব্যাংকিং সেবা চালু সেই প্রতিশ্রুতির অংশ। আমরা দেশব্যাপী ১৪৬টি শাখার মাধ্যমে এসএমই ও করপোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা পূরণ করব।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে