ভবিষ্য্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্রেতাদের জন্য সম্প্রতি পরিবেশবান্ধব পচনশীল (বায়োডিগ্রেডেবল) ব্যাগ নিয়ে এসেছে অনার বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো কোনো স্মার্টফোন ব্র্যান্ড এ ধরনের উদ্যোগ নিলো। ব্যাগগুলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্সের (বিসিএসআইআর) সার্টিফিকেট অর্জন করেছে।
পচনশীল এই ব্যাগগুলো ডিন ভের্টো ও ইউনিভার্সাল লাইফ ভেরিফিকেশন সিস্টেমের (ইউএলভিএস) মতো আন্তর্জাতিক সনদও পেয়েছে। টিইউভি রাইনল্যান্ড গ্রুপের সার্টিফিকেশন বডি ডিন কের্টোর সাথে ডিন ভের্টোর এই সার্টিফিকেশন মার্ক সম্পর্কিত। ডিন কের্টো পচনশীল পণ্যের ক্ষেত্রে সনদ প্রদান করে। এ সনদ যাচাই করে জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডাইজেশন; এবং এটিকে মানদণ্ড উন্নয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করা হয়। আর ইউএলভিএস, আইএসও ১৪৮৫৫-১: ২০১২ মানদণ্ড পূরণ করেছে এমন পণ্যের ক্ষেত্রেই এ সনদ প্রদান করা হয়।
ব্যাগগুলো পচনশীল উপাদান ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে যে ব্যবহারের পর এগুলো মাটিতে প্রাকৃতিকভাবেই মিশে যাবে। সবুজ বিশ্ব গড়ে তোলার প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনার বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ বিষয়ে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, ‘গো গ্রিন, গো বিয়ন্ড মন্ত্রের পাশাপাশি, টেকসই উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। সবার জন্য টেকসই আগামী নিশ্চিতে ক্রেতাদের পরিবেশ-সচেতন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উজ্জীবিত করতে পেরে এবং তাদের জন্য পচনশীল ব্যাগ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ রকম ছোট ছোট পদক্ষেপই আমাদের পরিবেশে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে