অ্যাপোলো হসপিটালস গ্রুপ-ইন্ডিয়া তাদের আরেকটি বিশেষ উদ্যোগের মাধ্যমে ঢাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের জন্য বিশেষ ছাড়সহ একটি ওয়েলকাম ভাউচার ঘোষণা করেছে। ঢাকায় চলমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড টুরিজম এক্সপো-২০২২ মেলায় এই ঘোষণা দেওয়া হয়।
অ্যাপোলো হসপিটালস গ্রুপ-ইন্ডিয়ার প্রতিনিধি অফিস বাংলা হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শফিক আজম জানান, এই সেবার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন এবং ভারতে তাদের সবচেয়ে পছন্দের হসপিটালের অনেক সেবাই তাদের জন্য আরও সহজলভ্য হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে এই ধরনের সেবাগুলোকে স্বাগত জানাই এবং আমরা আফ্রো-এশিয়ার বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী অ্যাপোলো হসপিটালস গ্রুপ-ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’
ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে সংঘবদ্ধতা সম্পর্কে বলতে গিয়ে অ্যাপোলো হসপিটালের গ্রুপ প্রেসিডেন্ট ডা. কে. হরিপ্রসাদ বলেন, ‘অ্যাপোলো হসপিটাল গ্রুপ ঢাকায় ট্রাভেল অ্যান্ড টুরিজম এক্সপো ২০২২-এ অংশগ্রহণ করতে পেরে এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহকদের জন্য একটি বিশেষ ডিসকাউন্ট ভাউচার উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এই ফলপ্রসূ সহযোগিতার জন্য আমি বাংলা হেলথ কানেক্ট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সকে সাধুবাদ জানাই। যেহেতু ভারত এবং বাংলাদেশ তাদের সম্পর্কের একটি স্বর্ণালি যুগ অতিক্রম করছে, আমি নিশ্চিত যে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থার সঙ্গে আমাদের অংশীদারত্ব রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে। গত ৩৭ বছরে অ্যাপোলো হসপিটালস ইন্ডিয়া বাংলাদেশি মানুষ এবং চিকিৎসকদের সঙ্গে যে সম্পর্ক বজায় রেখেছে সেটিকে আমরা সর্বোচ্চ সম্মানের চোখে দেখে থাকি।’
ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড টুরিজম এক্সপোতে অ্যাপোলো হাসপাতাল ইন্টারন্যাশনাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জিতু জোস এবং ইউএস-বাংলার হেড অফ মার্কেটিং মো. শফিকুল ইসলাম এই বিশেষ ডিসকাউন্ট ভাউচারটি উন্মোচন করেন। ভাউচারটি উন্মোচন করে জিতু জোস বলেন, ‘এ রকম ওয়েলকাম ভাউচার এই প্রথম এবং আমরা এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত। এছাড়া, আমরা দুটি মহান দেশকে সংযুক্ত করার সঙ্গে সঙ্গে এই ধরনের সুযোগ-সুবিধা দেওয়াতে আমাদের যাত্রীরা আনন্দিত।’ বিজ্ঞপ্তি

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে