শরিয়াভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও অভাবনীয় সাফল্যের জন্য ‘বেস্ট ইনোভেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাওয়ার্ড’ জিতেছে নগদ ইসলামিক। বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের পঞ্চম আয়োজনে এই পুরস্কার জেতে প্রতিষ্ঠানটি।
গতকাল শনিবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিপিএইচ ইস্পাত আয়োজিত সর্বজনবিদিত এই আয়োজনে সহযোগিতায় ছিল এটুআই এবং দ্য ডেইলি স্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নগদ ইসলামিকের পুরস্কার গ্রহণ করেন নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ আমিনুর রহমান, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স মোহাম্মদ সোলাইমান, ডিজিটাল প্লানিং এবং জিটিএম বিভাগের জিএম আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং করপোরেট কমিউনিকেশনসের ম্যানেজার আরিফুল আলম।
পুরস্কারের বিষয়ে নগদের নির্বাহী পরিচালক ও শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘নগদ ইসলামিক মুসলমানদের লেনদেনের ক্ষেত্রে শরিয়তসম্মত সহজ সমাধান নিয়ে এসেছে। আমরা এই স্বীকৃতি পেয়ে খুশি।’
বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিটের চতুর্থ সংস্করণের আয়োজনে এই পুরস্কার দেওয়া হয়। যেখানে মোট ৪৯টি উদ্ভাবনীকে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে ২৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন্স হিসেবে স্বীকৃতি পায়।
অন্যান্য ক্যাটাগরির মধ্যে অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই), ডাইরেক্টরেট অব ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন, ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড, ফ্রোবেল অ্যাকাডেমি, বাংলা ইস্কুল অ্যান্ড সিঙ্গুলারিটি লিমিটেড, এসিআই লিমিটেড, হিসাব টেকনোলজিস, মাস্টারকার্ড এবং গ্রিন ডেল্টা ইনসিওরেন্স লিমিটেড পুরস্কার অর্জন করেছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে