বিজ্ঞাপনে সৃজনশীলতা ও নতুনত্ব নিয়ে বাংলাদেশে বিজ্ঞাপন নেটওয়ার্কে এক অন্য মাত্রা যুক্ত করল অ্যাডবিলিভ। যাত্রার শুরুর দিক থেকেই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং পাবলিশার্সের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে অ্যাডবিলিভ আজকের এই অবস্থানে এসেছে। ডিজিটাল বিজ্ঞাপনের নতুন ধারণা নিয়ে বাংলাদেশের ব্র্যান্ড গুলোর কাছে তাদের চাহিদা মতো সাধারণ ব্যানার অ্যাড, রিচ মিডিয়া অ্যাডসহ বিভিন্ন ইনোভেশন নিয়ে কাজ করছে অ্যাডবিলিভ। শুরু থেকেই অ্যাডবিলিভের মূল মন্ত্র ছিল স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। আর শত প্রতিকূল অবস্থার মধ্যেও অ্যাডবিলিভ এই ধারা বজায় রাখার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে।
এ বিষয়ে অ্যাডবিলিভের পরিচালক জামশেদ উল ইসলাম বলেন, ‘প্রযুক্তির উদ্ভাবনে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে একদিকে যেমন মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রযুক্তি ও বিভিন্ন উদ্ভাবনের হাত ধরে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর তাঁর হাত সূত্র ধরে বিজ্ঞাপনে সৃজনশীলতা এবং নতুনত্ব নিয়ে বাংলাদেশে বিজ্ঞাপন নেটওয়ার্ক এ প্রতিদিন নতুন মাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের অ্যাডবিলিভ। আমরা ধন্যবাদ জানাই আমাদের পাবলিশার্স এবং বিজ্ঞাপনদাতাদের যাদের সহায়তায় অ্যাডবিলিভ আজকের এই অবস্থানে এসেছে। আমরা আরও আশা করছি এই বছরের মাঝে অ্যাডবিলিভ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাবলিশার্স এবং বিজ্ঞাপনদাতাদের জন্য কাজ শুরু করবে।’
অ্যাডবিলিভ কেবলমাত্র প্রযুক্তিগত সমাধানই দেয় এমনটা নয়, বরং তারা পাবলিশার্স এবং বিজ্ঞাপনদাতা উভয়কেই ব্যাপক দক্ষতার সঙ্গে বিভিন্নভাবে সহায়তা দেয়।
এ বিষয়ে আজকের পত্রিকার ডেপুটি ম্যানেজার অনিন্দ্য শাহীন বলেন, ‘অ্যাডবিলিভের সঙ্গে কাজ করে আমরা খুবই আনন্দিত। আমরা একটি বৃহৎ স্তরে তাদের সঙ্গে আমাদের সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা করি।’
অ্যাডবিলিভের আছে দক্ষ ক্রিয়েটিভ টিম যার ফলশ্রুতিতে ক্লায়েন্টদের চাহিদা মোতাবেক কাস্টমাইজড মানানসই বিজ্ঞাপন তৈরি করে। পাশাপাশি নিজেদের ক্রিয়েটিভ অ্যাড গ্যালারি আছে যেখান থেকে বিজ্ঞাপনদাতারা ক্যাম্পেইন অনুযায়ী তাদের ক্রিয়েটিভ পছন্দ করতে পারে। এই কাস্টমাইজড পদ্ধতি বিজ্ঞাপন প্রচারণার জন্য মিডিয়ার মালিকেরা আর্থিকভাবে যেমন লাভবান হন তেমনি ভাবে ব্রান্ডের সফলতাও লাভ করেন।’
অ্যাডবিলিভের আছে গুগল প্রদত্ত ড্যাশবোর্ড যা সরাসরি গুগল প্রদত্ত রিপোর্ট প্রদান করে। পাশাপাশি ড্যাশবোর্ড এর প্রবেশাধিকার বিজ্ঞাপনদাতা এবং পাবলিশার্স সবাইকেই দেওয়া হয়ে থাকে। ফলস্বরূপ সবাই নিজ নিজ জায়গা থেকে ক্যাম্পেইন মনিটর করতে পারে।
বিজ্ঞাপনদাতাদের জাতীয় গণমাধ্যম ছাড়া ও অ্যাডবিলিভের আছে প্রতিটি জেলায় আলাদা আলাদা পাবলিশার্স যেখানে বিজ্ঞাপনদাতারা চাইলেই তাদের ক্যাম্পেইন বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক চালাতে পারে। অ্যাডবিলিভ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপন নেটওয়ার্ক এজেন্সি, যারা প্রকাশক এবং বিজ্ঞাপনদাতাদের ফুল-স্ট্যাক এসএসপি সমাধানে দেয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে