
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ উপলক্ষে আয়োজিত ‘রুচি খেলা হবে মজা হবে’ প্রেজেন্টস ‘হিট অ্যান্ড মিট’ গেমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গত ৩ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠানটি হয়। ২ জুন শুরু হয় ‘রুচি খেলা হবে মজা হবে হিট অ্যান্ড মিট’ গেম। ৩০ জুন পর্যন্ত এতে অংশ নেন ৬ লাখ ৮৮ হাজার প্রতিযোগী। এদের মধ্য থেকে সেরা ৪০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
সর্বোচ্চ ১০ স্কোরারকে দেওয়া হয় ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং অন্যান্যদের কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে রুচির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, হেড অব সেলস নাইমুল হাসান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতেও রুচি ভোক্তাদের জন্য এ ধরনের বিনোদনমূলক আরও আয়োজন করবে বলে আশা করেন।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে