বার্জার লাক্সারি সিল্ক ইমালশন–এর নতুন বিজ্ঞাপনচিত্রের আভিজাত্যের রঙে আরও রঙিন হলো অভিজাত গুলশান–২ সার্কেল।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় গুলশান–২ সার্কেলের এলইডি স্ক্রিনগুলোতে দেখা যায় বিজ্ঞাপনটির প্রথম ঝলক।
অভিনব কায়দায় উন্মোচিত বিজ্ঞাপনটিতে রয়েছেন বার্জার–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।
বার্জার লাক্সারি সিল্ক ইমালশনকে পেইন্টস শিল্পে দেশের শীর্ষ প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে গণ্য করা হয়।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে