কার্যকরী উপায়ে বর্জ্য ও বায়ু দূষণ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দুটি কারিগরি সহযোগিতামূলক প্রকল্প (টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গত সোমবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘জাইকার বৈশ্বিক উন্নয়ন বিষয়ক কৌশলগত উদ্যোগ’ জাইকা ক্লিন সিটি ইনিশিয়েটিভর (জেসিসিআই) অধীনে এ উদ্যোগ নেওয়া হয়।
জাইকার অন্যতম বৈশ্বিক লক্ষ্য জেসিসিআই সামগ্রিক ও টেকসই উপায়ে বর্জ্য ও পরিবেশ দূষণ ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শহর এলাকায় ‘ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করে আসছে জাইকা। এরই ধারাবাহিকতায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ‘বর্জ্য হ্রাস ও টেকসই সমাজ গঠনের জন্য সহায়তা প্রকল্প’ স্বাক্ষর করেছে জাইকা। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়।
দেশের বায়ু দূষণের সঠিক পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সঙ্গেও কাজ করতে যাচ্ছে জাইকা। জাইকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের স্বাক্ষরিত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে ‘বায়ুর মান নিয়ন্ত্রণে সক্ষমতার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি।
জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মিউরা মারি; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, একেএম শাহাবুদ্দিন; স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ড. মো. আমিনুর রহমান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ; ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুবনা ইয়াসমীন এ চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে টেকসই সমাজ গঠন ও পরিবেশগত মান অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে জাইকা। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের মানোন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে জাইকার এ প্রকল্পগুলো। এর মাধ্যমে বাংলাদেশের শহরগুলো আরও টেকসই করে তুলতে শহুরে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সংস্থাটি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে