‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’।
এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা।
ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে।
এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে