
বাংলাদেশে আয়োজিত ‘সুলতানাজ ড্রিম আনবাউন্ড-ফার্স্ট উইমেনস উইন্টার এক্সপিডিশন’-এর সাফল্য উদ্যাপন করতে ‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে মাস্টারকার্ড। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দূরদর্শী সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টারকার্ড।
অভিযাত্রীর আয়োজনে ও ইউনেসকোর অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
এতে আরও উপস্থিত ছিলেন ইউনেসকোর ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিনিধি, ২০০-এর বেশি নারী ব্যাংকার এবং করপোরেট নেতারা, যাঁরা পর্বতারোহীদের এই অসাধারণ অর্জনকে উদ্যাপন করেন।
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এই অভিযানে পাঁচজন নারী পর্বতারোহী অংশ নেন। অন্যরা হলেন ইয়াসমিন লিসা, অর্পিতা দেবনাথ, মৌসুমী আক্তার এপি ও তহুরা সুলতানা রেখা। তাঁরা নেপালের ল্যাংটাং অঞ্চলের পাঁচটি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছেন। এর মধ্যে ছিল ইয়ালা পিক (৫,৫০০ মিটার), সুরিয়া পিক (৫,১৪৫ মিটার) ও গোঁসাইকুন্ড পিক (৪,৭৪৭ মিটার)।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে