ব্যবসায়িক কার্যক্রমে অভিনব কৌশলে সাফল্য পাওয়ার স্বীকৃতি হিসেবে ‘কটলার আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৩’ পেলেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে মডার্ন মার্কেটিং সামিট কনক্লেভ অনুষ্ঠানে তানভীরের হাতে এই পুরস্কার হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
কটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপ ওই অনুষ্ঠানের আয়োজন করে। বিপণনে মেধার স্বাক্ষর রাখা অভিনব ক্যাম্পেইন, উদ্যোগ ও বাংলাদেশের ব্যবসায় বিপণন ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখা পেশাদার ব্যক্তিদের চলতি বছর থেকেই বিশ্বখ্যাত মার্কেটিং গুরু ফিলিপ কটলারের নামে ‘কটলার অ্যাওয়ার্ডস’ পুরস্কার প্রচলন করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে। এ কারণে বিপণনে নতুন কৌশল ও কর্মপদ্ধতি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আমরা কে, কী করছি এবং আমাদের লক্ষ্য কী, সেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী ও আমরা আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছে আমাদের অর্জন তুলে ধরি, যার মাধ্যমে আমরা বাংলাদেশ নামের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’
কটলার আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৩ গ্রহণের পর নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গত চার বছরে শুধু বাংলাদেশের ১৬ কোটি মানুষ না, পৃথিবীর যেখানে যাই এমন কোনো প্রবাসী বাংলাদেশি নেই যারা নগদ নামটি জানে না। শুরু থেকে আমি একটি কাজই করেছি, মানুষ কোন ভাষা নিতে পারে সহজে, সেই ভাষায় কথা বলেছি। একজন কৃষক, একজন শ্রমিক কীভাবে কথা বললে সহজে বুঝতে পারে সেভাবে আমি কাজ করেছি। সে ক্ষেত্রে ব্র্যান্ড গাইডলাইন, কালার বা এমন কোনো পুরোনো নিয়মই আমি মানিনি।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। কটলার ইমপ্যাক্টের প্রতিনিধি হিসেবে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে