
প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এবং শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার প্রধান পৃষ্ঠপোষক এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির, যিনি টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শরীফ জহির বলেন, ইউসিবি বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে অংশীদারত্ব করতে পেরে গর্বিত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউসিবি বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে উপশাখার মাধ্যমে আমরা বিমানবাহিনীর সদস্যদের জন্য নিরবচ্ছিন্ন ও অগ্রাধিকারভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা, যেমন বেতন, এটিএম, সিআরএম সেবা নিশ্চিত করছি। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বিমানবাহিনীর শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী সেবা প্রসারিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে স্পনসর করা ইউসিবির বাংলাদেশ বিমানবাহিনীর কমিউনিটির কল্যাণে শক্তিশালী অংশীদারত্ব ও সহায়তার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সহধর্মিণী বেগম সেলেহা মাহবুব এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহিরের সহধর্মিণী তাহসিন মাহবুব। অনুষ্ঠানে ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গলফ খেলোয়াড়েরা অংশ নেন।
২৩ জানুয়ারি টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফারদৌস।
ইউসিবি ক্রীড়া উন্নয়নে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এবং বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে অংশীদারত্ব সুসংহত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এই টুর্নামেন্টের মাধ্যমে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে