শুরু হয়ে গেছে ফাল্গুন। বিশ্ব ভালোবাস দিবস উপলক্ষে গ্রাহক ও তারকাদের নিয়ে নগদ লিমিটেড আয়োজন করেছে দারুণ এক অনুষ্ঠানের। ‘ভালোবাসার কত রূপ’ অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লাইভে অংশ নিয়ে কুইজ খেলে পুরস্কার জিতেছেন গ্রাহকেরা। পাশাপাশি পছন্দের তারকার সঙ্গে দিয়েছেন প্রাণবন্ত আড্ডা।
‘ভালোবাসার কত রূপ’ অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা ও অভিনেত্রী নুসরাত ফারিয়া অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে সংগীতশিল্পী শাফিন আহমেদ, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও অভিনেতা নিরব, ইউটিউবার তৌহিদ হোসেন আফ্রিদি, শিল্পী পূজা ও তানজীব সারোয়ার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুটি অনুষ্ঠানই সঞ্চালনা করেন মনজু আহমেদ।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চলছে নগদের বিশেষ ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের কেনাকাটায় নগদ পেমেন্টে থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আর দিনে সর্বোচ্চ পেমেন্টকারী গ্রাহক পাচ্ছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। এ ছাড়া লাইভ আড্ডায় অংশ নিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের টিকিট জিতে নেওয়ার সুযোগ ছিল।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমন্ত্রিত অতিথিরা তাঁদের কর্মব্যস্ততার কথা দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরেন। এ সময় রাজধানী ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় থাকা গ্রাহকেরাও অংশ নিতে পেরেছেন পছন্দের তারকাদের সঙ্গে।
ব্যতিক্রমধর্মী আয়োজনে রাজধানীর বেশ কিছু জায়গা থেকে গ্রাহকেরা এই লাইভে অংশ নেন। গুলশানের সিক্রেট রেসিপি, বেইলি রোডের ম্যাডশেফ, উত্তরার রাইস এন্ড নুডলস, ওয়ারীর গ্র্যান্ড দরবার, মিরপুরের দা ফুড কোম্পানি এবং ধানমন্ডির ক্রিমসন কাপ থেকে গ্রাহকেরা লাইভ আড্ডায় অংশ নেন। দুই দিনে কুইজে অংশ নিয়ে মোট ৪৮ জন গ্রাহক জিতে নেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের টিকিট।
ব্যতিক্রমধর্মী আয়োজনের বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মো. সিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ শুরু থেকেই ব্যতিক্রম। মানুষের মধ্যে ফাল্গুনের রং ছড়িয়ে দিতে এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আমরা মনে করি আমাদের পথচলার সারথি আমাদের গ্রাহক। তাই আমরা তাদের সঙ্গে এমন চমৎকার দুটি আয়োজন করেছি।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে